মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্রে পরিণত করার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) আয়োজিত ২৩তম কাউন্সিল সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং এটি হওয়া উচিত জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্র। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এআই, আইসিটি, বিগ ডেটা ও রোবোটিকসের মতো আধুনিক প্রযুক্তিতে গবেষণার ওপর জোর দিতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

27 November 2026

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও উৎকর্ষের কেন্দ্রে পরিণত করার আহ্বান শিক্ষামন্ত্রীর

হালনাগাদ সময় : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬