মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডেটিং অ্যাপে প্রতারণা: চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং প্রচুর আপত্তিকর ছবি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মনির হোসেন, মাসুদ আল মারুফ, মো. তানভীর আহমেদ, জিল্লুর রহমান জনি, মো. মজনু, নাঈম মন্ডল ও মো. রাকিব।

পুলিশ সুপার জানান, সোমবার রাতে নগরীর সেনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, অ্যাপটির মাধ্যমে শতাধিক ব্যক্তির কাছ থেকে তারা মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেটিং অ্যাপে প্রতারণা: চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬