মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১১ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা

  • হালনাগাদ সময় : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ সভায় আলোচনা চলছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের মধ্যেই নতুন মজুরি কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় চেয়ারম্যানের সভাপতিত্বে সভা শুরু হয়। বিরতির সময় তিনি জানান, শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাবে নিম্নতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।

২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া বর্তমান মজুরি কাঠামোর পর জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকেরা।

এদিকে, বৈঠক চলাকালে ভবনের নিচে অবস্থান নেন শ্রমিকেরা। তাদের অভিযোগ, বৈঠকের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা

হালনাগাদ সময় : ০৩:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬