মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৭ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডবে কোণঠাসা বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ০৩:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের জন্য দিনটি ছিল চরম হতাশার। স্বাগতিক ব্যাটারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে সফরকারী বোলাররা কোনোভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না। বিশেষ করে মারকাস অ্যাকারম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশের বোলিং লাইনআপ। ব্যক্তিগত দেড়শ রানের ইনিংস খেলার পথে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম ১৫০ রানের নতুন রেকর্ড গড়েছেন।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। বর্তমানে তাদের লিড ১৩৭ রানের। প্রথম দিন ১ উইকেটে ৮৮ রান নিয়ে খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকা দিনের শুরুতেই বাংলাদেশের প্রথম ইনিংসের ৯১ রান টপকে যায়। এরপর অ্যাকারম্যান ও জুবায়ের হামজার জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের দখলে চলে আসে। দলীয় ১৪৫ রানে হামজা আউট হলেও অ্যাকারম্যানের তাণ্ডব অব্যাহত ছিল। ৬১ বলে ২৭ রান করা হামজাকে ফিরিয়ে কিছুটা স্বস্তি ফেরানোর চেষ্টা করেছিলেন খালেদ আহমেদ।

তবে অ্যাকারম্যানের ব্যাটিংয়ের গতি ছিল অপ্রতিরোধ্য। মাত্র ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ১৩৭ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫০ রান করে শরিফুল ইসলামের বলে আউট হন এই ব্যাটার। তার এই ইনিংসটি দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে দ্রুততম দেড়শ রানের রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে। এর আগে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে ১৫০ রান করে রেকর্ডটি ছিল লুয়ান ডি প্রিটোরিয়াসের দখলে।

এছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে দিনের প্রথম সেশনেই একশর বেশি রান করা চতুর্থ ব্যাটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন অ্যাকারম্যান। তার বিদায়ের পর লাঞ্চ বিরতি পর্যন্ত টনি ডি জর্জি ও ম্যাথু ব্রিটজকে পরিস্থিতি সামাল দেন। বিরতিতে যাওয়ার সময় ডি জর্জি ৯ এবং ব্রিটজকে ২ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট সংগ্রহ করেছেন। তবে তাসকিন আহমেদের হাতছাড়া হওয়া ক্যাচটি বাংলাদেশের জন্য বড় আক্ষেপ হয়ে থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের ব্যাটিং তাণ্ডবে কোণঠাসা বাংলাদেশ

হালনাগাদ সময় : ০৩:৩৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬