মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২৮ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, একজন হাসপাতালে

  • হালনাগাদ সময় : ০৩:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে অক্সিজেন সংকটে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে আরিফুল ইসলামের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৪২) এবং মনিরুজ্জামান পাড়ের ছেলে নবম শ্রেণির ছাত্র আরাফাত (১৪)। এছাড়া অসুস্থ অবস্থায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রকুনুজ্জামান জানান, নতুন নির্মিত সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় রাজমিস্ত্রি মহানন্দ ভেতরে নামেন। সেখানে অক্সিজেন সংকটে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁচাতে আরাফাত ও গোলাম হোসেন নিচে নামেন। বিষাক্ত গ্যাসে মহানন্দ ও আরাফাত ঘটনাস্থলেই প্রাণ হারান। গোলাম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, একজন হাসপাতালে

হালনাগাদ সময় : ০৩:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬