মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৪ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফলে পরিবর্তন

  • হালনাগাদ সময় : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় ও পদ্ধতি জানানো হয়। এরপর নির্ধারিত সময়ে শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ শুরু করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে।

শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট (eduboardresults.gov.bd) থেকে ফল দেখতে পারবেন। এছাড়া পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন বিষয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেন। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফলে পরিবর্তন

হালনাগাদ সময় : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬