মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৮ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে এক লাখ টনের নতুন পরিকল্পনা

  • হালনাগাদ সময় : ১২:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বাড়ানো, সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ভোক্তাদের কাছে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুদামজাতকরণ সক্ষমতা বাড়ানোর ব্যাপক উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।

বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে টিসিবির নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গুদাম সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বাফার স্টক বা আপৎকালীন মজুত বাড়ানোর উদ্যোগও নিয়েছে সংস্থাটি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে একটি সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে, যা সম্পন্ন হতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত মজুত নিশ্চিত করা। বিশেষ করে পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে এই বর্ধিত গুদাম সুবিধা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে এক লাখ টনের নতুন পরিকল্পনা

হালনাগাদ সময় : ১২:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬