দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সাথে সমন্বয় রেখে এই ক্রীড়া ইভেন্টগুলো পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ফুটবল, দাবা ও কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সময়সূচি একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপন বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই নির্দেশনার আলোকেই মাঠপর্যায়ে এই নতুন উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।






















