মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪১ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, তৈরি পোশাক খাতে চলমান যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে।

শ্রমমন্ত্রী বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার পাঁচটি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে রয়েছে তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা পরিদর্শন কার্যক্রম জোরদার এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় আপসহীন। তবে একটি মহল শ্রমিক অসন্তোষকে পুঁজি করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চায়, যা কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের ধারাবাহিকতায় সরকার পোশাক খাতের মজুরি বৃদ্ধিতে সবসময়ই ইতিবাচক ভূমিকা পালন করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬