মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৮ পূর্বাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনারের কঠোর হুঁশিয়ারি

  • হালনাগাদ সময় : ১২:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীতে নাশকতা, মাদক কারবার, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করতে হবে। অপরাধমুক্ত ঢাকা গড়তে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আজ জাতীয় নাগরিক পার্টির মোটরসাইকেল র‍্যালি

23 November 2026

ধোবাউড়ায় ১০২ বোতল ভারতীয় মদসহ দুই ভাই গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনারের কঠোর হুঁশিয়ারি

হালনাগাদ সময় : ১২:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬