মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১২ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর: জাতীয় পুরস্কার পেলেন চট্টগ্রামের হামিদ

  • হালনাগাদ সময় : ১২:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সবুজ শিল্পায়ন ও পরিবেশবান্ধব উৎপাদনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস’ পুরস্কার পেয়েছে চট্টগ্রামের আনোয়ারার সন্তান হামিদ হাসান আলভির প্রতিষ্ঠান ‘পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হামিদ হাসান আলভি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কারখানাটিতে আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত পিইটি বোতল প্রক্রিয়াজাত করে আরপিইটি ফ্লেক্স তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত কাঁচামাল স্পেন, ইতালি, জার্মানি ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। প্রায় শতাধিক কর্মী নিয়ে পরিচালিত এই কারখানায় সৌরবিদ্যুৎ ও ক্লোজড-লুপ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

চুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন করা হামিদ হাসান আলভি জানান, এই স্বীকৃতি মাঠপর্যায়ে প্লাস্টিক সংগ্রহকারী শ্রমিকদের উৎসর্গ করেছেন তিনি। পরিবেশদূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনাকে শিল্পে রূপ দেওয়ার এই উদ্যোগ নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর: জাতীয় পুরস্কার পেলেন চট্টগ্রামের হামিদ

হালনাগাদ সময় : ১২:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬