মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩৫ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ওয়াজ মাহফিলের অর্থনীতি: জিডিপির অনালোচিত এক অধ্যায়

  • হালনাগাদ সময় : ০৮:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতিতে ওয়াজ মাহফিল একটি সুপ্রাচীন ও অত্যন্ত পরিচিত অনুষঙ্গ। সাধারণ দৃষ্টিতে মাহফিলের আলোচনা বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের শিক্ষা, আত্মশুদ্ধি, নৈতিকতার অনুশীলন এবং মানুষের মাঝে দ্বীনি চেতনার জাগরণ। নিঃসন্দেহে এগুলোই মাহফিলের মূল উদ্দেশ্য ও সবচেয়ে বড় অর্জন।

তবে এর প্রভাবের পরিধি কেবল ধর্মীয় পরিমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, একটি মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতে এক ধরনের সাময়িক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়, যা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ, মাহফিল একই সঙ্গে একটি ধর্মীয় আয়োজন, সামাজিক মিলনমেলা এবং একটি সম্ভাবনাময় অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র। এর অর্থনৈতিক তাৎপর্য নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা ও পরিসংখ্যানভিত্তিক আলোচনা যতটা হওয়া উচিত, বাস্তবে তা এখনো ততটা দৃশ্যমান নয়।

ওয়াজ মাহফিলের এই বিশাল অর্থনৈতিক প্রভাব জিডিপি অর্থাৎ দেশের অর্থনীতির আকার ও সামগ্রিক কর্মকাণ্ড পরিমাপের প্রধান সূচকে কখনোই যথাযথ স্থান পায়নি। অথচ দেশের আনাচে-কানাচে অনুষ্ঠিত হাজার হাজার ওয়াজ মাহফিল তথা ধর্মীয় সমাবেশ জাতীয় অর্থনীতিতে পরোক্ষভাবে এক বিশাল ভূমিকা রেখে চলেছে।

ওয়াজ মাহফিল: ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির এক অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান

একটি মাহফিলের মাঠ কিংবা তার চারপাশের এলাকায় কিছুক্ষণ অবস্থান করলেই অর্থনৈতিক কর্মকাণ্ডের এক জীবন্ত চিত্র স্পষ্টভাবে চোখে পড়ে। কেউ সেখানে পসরা সাজিয়ে বসেছেন খাবারের, কেউ পোশাকের; আবার কেউ বিক্রি করছেন টুপি, আতর, তসবিহ, জায়নামাজ ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ। কারও আবার দোকান রয়েছে শিশুদের খেলনা, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী, প্রসাধনী কিংবা নানা ধরনের নিত্যব্যবহার্য পণ্যের।

লক্ষণীয় বিষয় হলো, এসব ক্ষুদ্র দোকানের একটি বড় অংশই পরিচালিত হয় স্বল্প পুঁজির উদ্যোক্তাদের মাধ্যমে। অনেকের কাছে এটি নিয়মিত ব্যবসার পাশাপাশি অতিরিক্ত কিছু আয়ের সুযোগ। আবার কারও জন্য এটি ব্যবসায়িক জীবন শুরু করার প্রথম সোপান। সাধারণত একটি স্থায়ী দোকান প্রতিষ্ঠা করার জন্য যে পরিমাণ মূলধন, অবকাঠামোগত উন্নয়ন ও আনুষঙ্গিক ব্যয়ের প্রয়োজন হয়, মাহফিলকেন্দ্রিক অস্থায়ী দোকানের ক্ষেত্রে তার তুলনায় অনেক কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা সম্ভব। একটি চট, কয়েকটি ঝুড়ি, একটি টেবিল কিংবা ছোট্ট একটি অস্থায়ী স্টল দিয়েই যেকোনো ব্যক্তি সহজেই বেচাকেনায় নেমে পড়তে পারেন।

এখানে অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা কার্যকর হয়, যেটিকে বলা হয় স্বল্প পুঁজিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি। মাহফিলের মতো জনসমাগমভিত্তিক আয়োজনগুলো মূলত এই ধরনের উদ্যোক্তাদের জন্য একটি সাময়িক কিন্তু লাভজনক বাজার তৈরি করে দেয়। ফলে যাদের বড় পরিসরে ব্যবসা শুরু করার আর্থিক সামর্থ্য নেই, তারাও নিজেদের শ্রম, সামান্য মূলধন ও ব্যবসায়িক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উপার্জনের পথ খুঁজে নেন।

জিডিপিতে অবদান: ক্ষুদ্র লেনদেনের সম্মিলিত অর্থনৈতিক তাৎপর্য

যেকোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা মূল্যায়নের অন্যতম প্রধান সূচক হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ে দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্যের সমষ্টিই হলো এর ভিত্তি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ওয়াজ মাহফিলের অর্থনীতি: জিডিপির অনালোচিত এক অধ্যায়

হালনাগাদ সময় : ০৮:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬