মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৯ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কাদাপানি নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় কাদাপানি ছিটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত মামুন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

নিহত মামুন আটপাড়া উপজেলার গোয়াতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মগড়া নদীতে গোসল করতে যায় মামুন। এ সময় নদীর ঘাটে পানি দিয়ে কাদার সৃষ্টি হলে ওজু করতে আসা স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারির ঘটনায় মাথায় বাঁশের আঘাত পেলে সে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাদাপানি নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

হালনাগাদ সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬