মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৬ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামালপুরে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত

  • হালনাগাদ সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর এলাকায় মোজাম্মেল হক বাছেদ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়লে তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নীল সুইমস্যুটে আত্মবিশ্বাসী প্রতিযোগী মাহি

23 November 2026

এমপির সঙ্গে বৈঠকের পর পুনর্বহাল হলো ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত

হালনাগাদ সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬