মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস পালন: আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • হালনাগাদ সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল কাদের মোল্লা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অনারারি লেফটেন্যান্ট (অব.) শিবনাথ বিশ্বাস, সার্জেন্ট (অব.) সিদ্দিকুর রহমান, সিনিয়র অফিসার (অব.) আব্দুল মমিন এবং কর্পোরাল (অব.) বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।

বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত।

সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রশিদ বলেন, ‘সশস্ত্র বাহিনী আমাদের গৌরব ও অহংকার। দেশের যেকোনো সংকটে ও জাতীয় প্রয়োজনে অবসরপ্রাপ্ত সেনাসদস্যরাও সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।’ তিনি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ডিসিপ্লিনের চর্চা ছড়িয়ে দেওয়ার প্রতি জোর দেন। আলোচনা অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

23 November 2026

স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস পালন: আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

হালনাগাদ সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬