মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৮ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভারতে ‘রামায়ণ’ সিনেমার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদের আপত্তি

  • হালনাগাদ সময় : ০২:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেললেও রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে বিতর্ক থামছে না। এবার ছবিটির প্রদর্শন বন্ধ এবং সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

সংগঠনটির অভিযোগ, ছবিতে রাবণকে মহিমান্বিত করা হয়েছে এবং রামায়ণের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

তাদের দাবি, রাবণকে দলিত ও শোষিত মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি রামায়ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ভক্তিমূলক অধ্যায় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ প্রথম পর্ব গত ৫ নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে ব্যবসাসফল হলেও বিভিন্ন মহล থেকে এর বিষয়বস্তু নিয়ে নানা সমালোচনা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফগলাইট কি অবৈধ? আইনের ফাঁকে মামলা ও ‘রেকার বিলের’ ভোগান্তিতে বাইকাররা

22 November 2026

পোশাক খাতে অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে: মাহদী আমিন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভারতে ‘রামায়ণ’ সিনেমার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদের আপত্তি

হালনাগাদ সময় : ০২:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬