মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৬ অপরাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সশস্ত্র বাহিনী দিবস: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা জানানো হয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানকে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেমিনার: উদ্যোক্তা তৈরিতে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন

22 November 2026

ফুলবাড়ী-রংপুর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সশস্ত্র বাহিনী দিবস: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬