মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৫ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বরিশালে মান্তা শিশুদের জন্য স্কুল ও কবরস্থান নির্মাণের উদ্যোগ

  • হালনাগাদ সময় : ০১:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নদীতে নৌকায় বসবাস করা মান্তা সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাদের দীর্ঘদিনের দাফনসংকট নিরসনে প্রায় এক একর জমিতে কবরস্থান নির্মাণের কাজ এগিয়ে চলেছে। বুধবার বরিশালে চলমান এসব কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় তিনি মান্তা সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং নির্মাণাধীন কবরস্থানের অগ্রগতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, মান্তা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত কবরস্থান নির্মাণের কাজ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার লাহারহাট, চরবাড়িয়া ও আশপাশের নদ-নদীতে দীর্ঘদিন ধরে নৌকায় বসবাস করে আসছে মান্তা সম্প্রদায়ের মানুষ। নদীকে কেন্দ্র করেই তাদের জীবন ও জীবিকা পরিচালিত হয়। তবে স্থায়ী কবরস্থান না থাকায় পরিবারের কেউ মারা গেলে মরদেহ দাফন করতে নানা সমস্যায় পড়তে হতো তাদের। এই সমস্যা সমাধানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার উদ্যোগে এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খাসজমিতে কবরস্থান নির্মাণের কাজ চলছে। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মান্তা সম্প্রদায়ের দীর্ঘদিনের দাফনসংকট দূর হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এএফএ-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন লিওনেল মেসি

20 November 2026

রাজশাহীতে হাফ ম্যারাথনে ১ হাজার ৬০ দৌড়বিদের অংশগ্রহণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরিশালে মান্তা শিশুদের জন্য স্কুল ও কবরস্থান নির্মাণের উদ্যোগ

হালনাগাদ সময় : ০১:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬