মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩২ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান

  • হালনাগাদ সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দীর্ঘ ৭৫৫ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ২০২৪ সালে ইংল্যান্ডকে হারানোর পর এটিই পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩২৫ রান করার পর পাকিস্তানি পেসারদের তোপে শ্রীলঙ্কা মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। যদিও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ৩১৬ রান সংগ্রহ করে, কিন্তু প্রথম ইনিংসের বড় ব্যবধানের কারণে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯০ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও আজান আওয়াইস ও আমের জামালের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে ১৩ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান। আমের জামাল ২২ বলে ৩৪ এবং আজান আওয়াইস ৩২ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মোহাম্মদ আব্বাস ম্যাচসেরা এবং সিরিজসেরার পুরস্কার অর্জন করেছেন। দীর্ঘদিনের খরা কাটিয়ে এই জয় পাকিস্তান দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৭৫৫ দিন পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান

হালনাগাদ সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬