মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩২ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাকায় শুরু হলো আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: দক্ষিণ এশিয়ায় প্রথম

  • হালনাগাদ সময় : ০১:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের অন্যতম বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বনানীর শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলন দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (UNITAR) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক মি. আলেকজান্ডার এ. মেজিয়া।

এ সময় উপস্থিত ছিলেন আইএইউপি-এর প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (EURAS) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপি-এর ট্রেজারার ইলেক্ট ড. মো. সবুর খান।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এই সম্মেলন বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

ড. মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও বিনিময় কর্মসূচির সুযোগ বাড়িয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে কাজ করছি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকায় শুরু হলো আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: দক্ষিণ এশিয়ায় প্রথম

হালনাগাদ সময় : ০১:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬