মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩৬ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা হামলা

  • হালনাগাদ সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বোমা দুটি ব্যাংকের জানালা ও প্রধান ফটকে আঘাত করে বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের আলামত পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা হামলা

হালনাগাদ সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬