মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩২ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে মাহিন সরকারের বাড়িতে পেট্রল বোমা হামলা

  • হালনাগাদ সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে গেলেও স্থানীয়দের সহায়তায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় বাড়িতে মাহিন সরকারের অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন, তবে তারা অক্ষত রয়েছেন।

মাহিন সরকার তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিরাজগঞ্জে মাহিন সরকারের বাড়িতে পেট্রল বোমা হামলা

হালনাগাদ সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬