মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৮ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গতিপথ বদলে ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ‘আকভান’

  • হালনাগাদ সময় : ০৯:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ তার গতিপথ পরিবর্তন করেছে। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়া এই ঘূর্ণিঝড়টি আজ শুক্রবার দুপুরের মধ্যে ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৯৫ কিলোমিটার, মোংলা থেকে ৭৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

আবহাওয়া অফিস আরও জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে হৃতিক-ইমরান-কুনাল, মুগ্ধতা প্রকাশ করে যা লিখলেন লেখা

21 November 2026

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে কোজো তাশিমার চ্যালেঞ্জ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গতিপথ বদলে ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ‘আকভান’

হালনাগাদ সময় : ০৯:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬