মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৩ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিডরের ১৯ বছর: বরগুনায় টেকসই বেড়িবাঁধের দাবিতে স্মরণসভা

  • হালনাগাদ সময় : ০১:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আজ ১৫ নভেম্বর, উপকূলের স্মরণকালের ভয়াবহ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ‘সিডর’-এর ১৯ বছর পূর্তি। ২০০৭ সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার জনপদ। স্বজন হারানোর বেদনা, বিশেষ দোয়া এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবির মধ্য দিয়ে রবিবার দিবসটি পালিত হয়েছে।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে প্রচণ্ড বাতাস ও জলোচ্ছ্বাসের আঘাতে বরগুনায় বিধ্বস্ত হয়েছিল কয়েক লাখ বাড়িঘর, বিলীন হয়েছিল মাইলের পর মাইল বেড়িবাঁধ এবং সম্পূর্ণ নষ্ট হয়েছিল ফসলি জমি। সরকারি হিসাব অনুযায়ী, সেদিন শুধু বরগুনা জেলাতেই ১ হাজার ৩৪০ জনের অধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয় এবং নিখোঁজ ছিলেন আরও ১৫৬ জন। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার এবং আহত হয়েছিলেন ২৮ হাজার ৫০ জন।

সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়িয়ে ফেরে উপকূলবাসীকে। বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামে ১৯টি কবরে একসঙ্গে ৩০ জনের মরদেহ দাফন করা হয়েছিল। নিহতদের স্মরণে ২০০৮ সালে সেখানে নির্মাণ করা হয় ‘সিডর স্মৃতিস্তম্ভ’।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আক্তার। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, সিডরের সেই ভয়াল স্মৃতি বরগুনাবাসী আজও ভুলতে পারেনি। দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও আশ্রয়কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশেষ দোয়া মাহফিল ও স্মরণসভা। বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তারা সিডরে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পূর্ণ পুনর্বাসন এবং দুর্যোগ থেকে বাঁচতে অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

20 November 2026

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিডরের ১৯ বছর: বরগুনায় টেকসই বেড়িবাঁধের দাবিতে স্মরণসভা

হালনাগাদ সময় : ০১:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬