মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩২ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

  • হালনাগাদ সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ৮০৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকা সাপেক্ষে মোট জিপিএ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আবেদন করতে হবে acas.edu.bd ওয়েবসাইটে।

আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ের ওপর এই পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত ২৫ নম্বর করে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

হালনাগাদ সময় : ০১:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬