মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৪ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

  • হালনাগাদ সময় : ০২:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ স্লোগানে ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’ (ডব্লিউসিসি)-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে। সংগঠনটির চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকেরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

ক্যাম্পে বিভিন্ন সাধারণ ও জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা, প্রাথমিক সেবা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিষয়ে মূল্যবান নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে শৈশব থেকেই নিয়মিত শারীরিক পরীক্ষা ও উপযুক্ত চিকিৎসাসেবা অত্যন্ত প্রয়োজন। অনেক পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারে না। এসব পরিবারের শিশুদের কাছে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে শিশুদের পুষ্টি, পরিচর্যা ও সার্বিক সুস্থতা নিয়ে অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা নিশ্চিতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

হালনাগাদ সময় : ০২:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬