মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৬ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কুয়েত বিমানবন্দরে ছবি-ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা

  • হালনাগাদ সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের ছবি তোলা, ভিডিও ধারণ এবং লাইভ সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা সার্কুলার নম্বর ৬০/২০২৬-এর মাধ্যমে এই নতুন নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনাল, রানওয়ে, প্রশাসনিক ও কারিগরি ভবনসহ যেকোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা তল্লাশিচৌকি, সিসিটিভি ক্যামেরার অবস্থান, অভ্যন্তরীণ নথিপত্র এবং ফ্লাইট পরিচালনাসংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা, সাধারণ যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই নিষেধাজ্ঞা প্রধানত বিমানবন্দরে নিয়োজিত কর্মীদের জন্য প্রযোজ্য। সাধারণ যাত্রীদের ওপর এটি বলবৎ থাকবে কি না, সে বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুয়েত বিমানবন্দরে ছবি-ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা

হালনাগাদ সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬