মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৮ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

  • হালনাগাদ সময় : ০৫:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের আলোকে দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে অবিলম্বে কয়লা উত্তোলন শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন বৈগ্রাম চাররাস্তার মোড়ে ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ফুলবাড়ী ও পার্শ্ববর্তী এলাকার চার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় জ্বালানি সংকট নিরসনে ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করা প্রয়োজন। তবে খনি বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, উপযুক্ত পুনর্বাসন এবং কর্মসংস্থান আগে নিশ্চিত করতে হবে।

তারা অভিযোগ করে বলেন, অতীতে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো তাদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন সুবিধা পাননি। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের ক্ষেত্রে যেন একই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্থানীয়দের অধিকার ও স্বার্থ রক্ষা করেই কয়লা উত্তোলন কার্যক্রম চালুর আহ্বান জানান তারা।

মানববন্ধনে খনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন স্থানীয় অধিবাসী মো. জাকারিয়া নয়ন, আব্দুল কাদের, আব্দুল আজিজ ও বিপ্লব হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

হালনাগাদ সময় : ০৫:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬