মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২৩ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তৃতীয় স্ত্রীকে নিয়ে নতুন বাসস্থানে উঠছেন আমির খান

  • হালনাগাদ সময় : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা আমির খান তার তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে নতুন ঠিকানায় ওঠার প্রস্তুতি নিচ্ছেন। মুম্বাইয়ের যে ভাড়া ভবনে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন, সেটি পুনর্নির্মাণের আওতায় যাওয়ায় এবার বাধ্য হয়েই বাসা পরিবর্তন করতে হচ্ছে তাদের।

পালি হিলের ওই ভবনে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন আমির। ভবনটির মালিকপক্ষ পুনর্নির্মাণের চুক্তি করায় চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সেখান থেকে সরে যেতে পারেন এই দম্পতি। তবে তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী নতুন বাসাটি সাজানোর কাজ চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রায় আমিরের নিজস্ব একাধিক সম্পত্তি রয়েছে। তবে পালি হিলের পুনর্নির্মাণাধীন কমপ্লেক্সটিতে আরও কয়েকটি ফ্ল্যাট কিনে বড় একটি ‘স্কাই ভিলা’ বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা রয়েছে এই অভিনেতার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিলেটে ঝটিকা মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের ১২ নেতাকর্মী আটক

06 November 2026

প্রথম ভারতীয় হিসেবে এমি অ্যাওয়ার্ডের মঞ্চে ইতিহাস গড়ছেন বিজয় সেতুপতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তৃতীয় স্ত্রীকে নিয়ে নতুন বাসস্থানে উঠছেন আমির খান

হালনাগাদ সময় : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬