মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫০ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যে কারণে সন্তানদের বলিউড থেকে দূরে রাখতে চান করণ জোহর

  • হালনাগাদ সময় : ০২:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বলিউডে নতুন বহু তারকাকে সুযোগ করে দিয়েছেন খ্যাতনামা নির্মাতা ও প্রযোজক করণ জোহর। তার হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয়েছে একাধিক অভিনয়শিল্পীর। তবে নিজের সন্তানদের রূপালী পর্দায় দেখতে চান না এই প্রযোজক। সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সন্তানদের বড় করে তোলা এবং বিনোদনজগতে অভিভাবকত্বের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলেন করণ।

করণ জানান, তিনি সন্তানদের এই পেশায় আসতে নিরুষৎসাহিত করেন। কারণ, তারা যখন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার বয়সে পৌঁছাবে, তখন তাদের সুরক্ষায় পাশে থাকার মতো বয়স বা শারীরিক সক্ষমতা তার না-ও থাকতে পারে।

এ বিষয়ে করণ বলেন, ‘আমি আমার ছেলেমেয়েদের এই পেশায় আসতে নিষেধ করি। অনেকে আমাকে প্রশ্ন করেন, কেন এমন সিদ্ধান্ত নিলাম? আমি শুধু ভাবি, তারা যখন এই জগতে আসবে, তখন হয়তো তাদের আগলে রাখার মতো বয়স বা ক্ষমতা আমার থাকবে না।’

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান যশ ও রুহির বাবা হন করণ জোহর। প্রয়াত বাবা যশ জোহরের নামানুসারে ছেলের এবং মা হিরু জোহরের নামের অক্ষর অদলবদল করে মেয়ের নাম রাখা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যে কারণে সন্তানদের বলিউড থেকে দূরে রাখতে চান করণ জোহর

হালনাগাদ সময় : ০২:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬