ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপনকে সভাপতি, ইসমাইল হোসেন রাসেলকে সহ-সভাপতি এবং মুফতী মনির হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী শহীদ মাসরুর চত্বর সংলগ্ন সৈয়দ ফজলুল করীম (রহ.) কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তৎকালীন জেলা সভাপতি ইসমাইল সিরাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়জিদ হোসাইন। বক্তব্য শেষে তিনি নবগঠিত কমিটির নেতাদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


























