মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৩ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিলেটে ঝটিকা মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের ১২ নেতাকর্মী আটক

  • হালনাগাদ সময় : ০৫:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করার সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার, ফেস্টুন ও লাল ক্যাপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন জেলরোড থেকে ধোপাদীঘিরপাড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের কিছু নেতাকর্মী জেলরোড এলাকায় একত্রিত হয়ে ধোপাদীঘিরপাড়ের দিকে একটি মিছিল বের করেন। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—জকিগঞ্জের মো. শাহেক আহমেদ (৩২), মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), মুন্না আহমেদ (২৯); কানাইঘাটের দেলোয়ার হোসেন (৩৫), তানিম ইকবাল (১৯), সালেহ আহমেদ (১৮), কিবরিয়া আহমেদ (৩০), আলী আহমদ (৪৫), এন এম নাদিম (২০) এবং দক্ষিণ সুরমার ফাহিম হাসান রবি (১৮), জাকের খান (২৯) ও জুনায়েদ আহমেদ (৩৮)।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আটককৃত ১২ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেটে ঝটিকা মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের ১২ নেতাকর্মী আটক

হালনাগাদ সময় : ০৫:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬