মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৮ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘রামায়ণ’-এ সূর্পণখার চরিত্রে অভিনয় নিয়ে আবেগঘন রাকুল

  • হালনাগাদ সময় : ০২:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এ সূর্পণখার চরিত্রে অভিনয় করে আবেগে ভাসলেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের পেছনের কিছু মুহূর্ত শেয়ার করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। এ সিনেমার অংশ হতে পেরে নিজেকে গর্বিত ভারতীয় বলেও উল্লেখ করেছেন তিনি।

রাকুলের মতে, কয়েক প্রজন্ম ধরে যে গল্প মানুষের জীবন ও সংস্কৃতির অংশ হয়ে আছে, সেই গল্পের অংশ হওয়ার সুযোগ প্রতিদিন আসে না। তাই ‘রামায়ণ’-এ কাজের অভিজ্ঞতা তার কাছে বিশেষ কিছু।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাকুল জানান, মহাকাব্যটিকে এত বড় পরিসরে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখা তার কাছে অসাধারণ এক অভিজ্ঞতা। তিনি ভারতের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এমন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে কৃৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ চলচ্চিত্রে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভুমিকায় যশ অভিনয় করছেন। প্রাচীন বাল্মীকি রামায়ণ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটি দুই পর্বে প্রেক্ষাগৃহে আসবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘রামায়ণ’-এ সূর্পণখার চরিত্রে অভিনয় নিয়ে আবেগঘন রাকুল

হালনাগাদ সময় : ০২:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬