মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০০ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দিঘী

  • হালনাগাদ সময় : ০১:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করে ধীরে ধীরে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই চিত্রনায়িকা। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে।

এ বিষয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন দিঘী। যদিও সরাসরি প্রেমের বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি, তবে তার মুখ থেকে কিছু না বলা পর্যন্ত এসব আলোচনাকে নিছক গুঞ্জন হিসেবেই দেখার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন দিঘী। তাকে ঘিরে কী ধরনের আলোচনা হচ্ছে কিংবা সেসব গুঞ্জনের সূত্রপাত কোথায়, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না বলেও জানান তিনি।

দিঘী বলেন, ‘আমি জানিও না কে গুঞ্জন ছড়ায়, আমি জানিও না কী নিয়ে আলোচনা হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

অভিনেত্রীর মতে, শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন তৈরি হওয়া স্বাভাবিক। একজন শিল্পী কিংবা গণমাধ্যমকর্মীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে, তাই প্রতিটি বিষয় নিয়ে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে এ ধরনের গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া দিঘী বর্তমানে ঢালিউডের নিয়মিত নায়িকা হিসেবে কাজ করছেন। অন্যদিকে মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাদের দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন চাউর হলেও এ বিষয়ে দিঘীর বক্তব্যে কোনো সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দিঘী

হালনাগাদ সময় : ০১:০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬