মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০১ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দুই বছর পর জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে হাজির শাহরুখ খান

  • হালনাগাদ সময় : ০১:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের জন্মদিন মানেই বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তের কাছে এক মহা উৎসব। প্রতি বছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য মুম্বাইয়ের ঐতিহাসিক বাসভবন ‘মান্নাত’-এর সামনে উপচে পড়া ভিড় জমান অনুরাগীরা। ভক্তদের এই অপেক্ষার মূল আকর্ষণ থাকে বাড়ির ব্যালকনিতে এসে প্রিয় তারকার হাত নাড়ার দৃশ্য। তবে বিগত দুই বছর নিরাপত্তার কারণে এই চেনা দৃশ্য দেখা যায়নি। অবশেষে এবারের জন্মদিনে ভক্তদের সেই দীর্ঘদিনের অপেক্ষা ফুরাল।

বলিউড বাদশার ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এর ব্যালকনিতে এসে ভক্তদের ভালোবাসার জবাব দেন এই অভিনেতা। ডেনিম জিন্স ও সাধারণ সাদা টি-শার্ট পরিহিত শাহরুখকে তার চিরচেনা ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। কখনো দুহাত প্রসারিত করে, কখনো হাত নেড়ে অনুরাগীদের উন্মাদনার জবাব দেন তিনি। অভিনেতার অফিসিয়াল টিমের পক্ষ থেকে সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে জন্মদিনের আগের রাতেও ভক্তদের নিরাশ করেননি শাহরুখ। মুম্বাইয়ের একটি অভিজাত রেস্তোরাঁর বাইরে অনুরাগীদের সঙ্গে সময় কাটান এবং পরিবারের সদস্যদের নিয়ে মধ্যরাতে জন্মদিন উদ্‌যাপন করেন। ভোররাত পর্যন্ত চলা এই আয়োজনের পরও গাড়ি থেকে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। যে কারণে তিনি বর্তমানে অন্য একটি ঠিকানায় সাময়িকভাবে বসবাস করছেন। এর আগে নিরাপত্তাজনিত কারণে ২০২৪ ও ২০২৫ সালের জন্মদিনে বাড়ির ব্যালকনিতে উপস্থিত হননি তিনি। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ বছর চেনা ছন্দে ফিরে আসেন তিনি, যা ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অক্টোবরেই মৃত্যু ৪১৮, আক্রান্ত সোয়া লাখ ছাড়াল: ডেঙ্গু এখন আর শুধু বর্ষার সমস্যা নয়

03 November 2026

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দুই বছর পর জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে হাজির শাহরুখ খান

হালনাগাদ সময় : ০১:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬