মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৬ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সড়ক অবরোধ

  • হালনাগাদ সময় : ০৫:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চরম রূপ নিয়েছে। সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোর এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর এবং একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শ্রমিকরা। এতে ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের সড়ক অবরোধ ও হামলার মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের প্রায় দেড় শতাধিক তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে অবস্থান নেন এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

দুপুর ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় এবং দুপুর দেড়টা নাগাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি সচল হয়। বর্তমানে ওই এলাকার গুরুত্বপূর্ণ কারখানাগুলোর ফটকে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সড়ক অবরোধ

হালনাগাদ সময় : ০৫:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬