মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪১ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলের মৌন সমর্থন আছে: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০৪:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এসব ঘটনার বিরুদ্ধে বিরোধী দল নীরব থাকলে নৈরাজ্য সৃষ্টিতে তাদেরও মৌন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, মধ্যরাতে মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। দেশকে অস্থিতিশীল করতে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একেরপর এক অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের ঘটনার পরেও যদি বিরোধীদল মনে করে তারা চুপচাপ সব দেখে যাবে। তাহলে বলতেই হবে, নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলেরও মৌন সমর্থন আছে।

তিনি লেখেন, ক্ষমতায় যাওয়ার লিপ্সায় তারা যদি আওয়ামী দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, এর খেসারত তাদেরও চরমভাবে দিতে হবে। বিরোধীদল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এদের প্রতিহত করুক।

রাশেদ খাঁন লেখেন, তাহলেই বুঝবো আসলেই বিরোধীদল প্রকৃতপক্ষে গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেফতার চায়। অন্যথায় পতিত স্বৈরাচার গোষ্ঠীর সাথে জামায়াত-এনসিপির আপস মিমাংসার বিষয়ে সন্দেহ সংসয় তো থেকেই যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যাত্রী থেকে বিমানকর্মী—সবাই বাহক: শাহজালালে ৯ মাসে ৬০ কেজি স্বর্ণ জব্দ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

03 November 2026

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলের মৌন সমর্থন আছে: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০৪:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬