মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪১ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মজুরি কমিশন গঠন হয়েছে, আন্দোলনের সুযোগ নেই: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তৈরি পোশাক শ্রমিকদের জন্য সরকার ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করেছে, তাই এখন আর আন্দোলন করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদে তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের দাবি মেনে নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ চলছে এবং কাজের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের অবশিষ্টাংশ ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করছে, তবে গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ রক্ষায় সজাগ রয়েছে।

বৈঠকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, শিল্পাঞ্চলের শান্তি রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যাত্রী থেকে বিমানকর্মী—সবাই বাহক: শাহজালালে ৯ মাসে ৬০ কেজি স্বর্ণ জব্দ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

03 November 2026

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মজুরি কমিশন গঠন হয়েছে, আন্দোলনের সুযোগ নেই: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬