মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০০ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পিরোজপুরের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

  • হালনাগাদ সময় : ০২:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম বিপর্যয় দেখা গেছে। প্রতিষ্ঠান দুটিতে মোট ২৪ জন শিক্ষক কর্মরত থাকলেও সাতজন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি; অর্থাৎ পাসের হার শূন্য শতাংশ।

জেলা শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাজিরপুর উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে পাঁচজন এবং পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। কদমতলা জর্জ স্কুলের বিদ্যালয় শাখায় চলতি বছর এসএসসিতে পাসের হার ৮৬ শতাংশ হলেও কলেজ শাখার ফল অত্যন্ত হতাশাজনক। একই চিত্র দীঘিরজান কলেজের ক্ষেত্রেও, যেখানে আটজন শিক্ষক থাকা সত্ত্বেও মানবিক বিভাগের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

এদিকে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে পিরোজপুর জেলা শীর্ষে অবস্থান করলেও বিগত বছরগুলোর তুলনায় সামগ্রিক ফলাফল আশঙ্কাজনক হারে কমেছে। চলতি বছর জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশে, যা ২০০৯ সালের পর থেকে সর্বনিম্ন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

হালনাগাদ সময় : ০২:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬