মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৮ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ক্ষমতার অপব্যবহার না করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ১১:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদার বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে তা কোনোভাবেই প্রতিফলিত হতে দেওয়া যাবে না। সুপিরিয়র সার্ভিস হিসেবে নবীন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রেখে সামগ্রিক উন্নয়ন ও জনগণের স্বস্তি নিশ্চিত করা। কর্মজীবনে সার্বিক শৃঙ্খলা, সার্ভিস রুলস এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য তিনি তাগিদ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার সকালে পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ

02 November 2026

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ক্ষমতার অপব্যবহার না করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হালনাগাদ সময় : ১১:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬