মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২২ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • হালনাগাদ সময় : ০৬:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে আট লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভুক্তভোগী ক্ষতিপূরণ হিসেবে পাবেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। সাকিল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন সাকিল। এরপর প্রথমে শ্রীবরদীর একটি বাড়িতে এবং পরবর্তীতে গাজীপুরের টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। স্কুলছাত্রীর বাবার সাধারণ ডায়েরির (জিডি) পর ১৯ মে দিবাগত রাতে টঙ্গীর ভাড়া বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।

মামলার বিচারিক প্রক্রিয়ায় আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭০

02 November 2026

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত দুই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

হালনাগাদ সময় : ০৬:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬