মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৮ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুকেশের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলা: দিল্লির আদালতে তলব নোরা ফাতেহিকে

  • হালনাগাদ সময় : ০১:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের বহুল আলোচিত মামলায় আবারও আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সরকারি সাক্ষী হিসেবে নোরাকে দিল্লির আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২ নভেম্বর তাকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দিল্লির আদালত। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও দিল্লি পুলিশের তদন্ত চলাকালে এর আগেও নোরাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের একটি চিঠি প্রকাশ্যে আসায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়। ওই চিঠিতে সুকেশের দাবি, তিনি নোরার জন্য মরক্কোর কাসাব্লাঙ্কায় বিলাসবহুল বাড়ি কেনার অর্থ দিয়েছিলেন এবং তাকে দামি গাড়ি, প্রসাধন ও ব্র্যান্ডের ব্যাগ উপহার দিয়েছিলেন। এমনকি নোরা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে ঈর্ষান্বিত ছিলেন বলেও দাবি করেন তিনি।

তবে সুকেশের এসব দাবি আদালতে এখনো প্রমাণিত হয়নি। এবার সরকারি সাক্ষী হিসেবে আদালতে নোরা ফাতেহির বক্তব্য এই মামলায় নতুন কোনো মোড় আনে কি না, সেদিকেই নজর বিনোদন দুনিয়ার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খোকসার প্রাচীন বটবৃক্ষের ছায়ায় লোকগানের সুরের মূর্ছনা

01 November 2026

সুনামগঞ্জে মদপানে মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুকেশের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলা: দিল্লির আদালতে তলব নোরা ফাতেহিকে

হালনাগাদ সময় : ০১:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬