মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৭ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রীদেবীর সেই বিখ্যাত রূপে জাহ্নবী

  • হালনাগাদ সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হ্যালোইন মানেই ভৌতিক সাজ, পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সিনেমার কোনো আইকনিক দৃশ্য নতুন করে তুলে ধরা। তবে এবার বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের হ্যালোইন আয়োজনে ছিল অন্যরকম আবেগ। ভূত বা কোনো ভৌতিক চরিত্র নয়, প্রয়াত মা শ্রীদেবীর জনপ্রিয় সিনেমা ‘নাগিনা’র সেই বিখ্যাত রূপেই হাজির হয়েছেন তিনি।

মায়ের স্মৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এমন ব্যতিক্রমী সাজ বেছে নিয়েছেন এই অভিনেত্রী।

হ্যালোইন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন জাহ্নবী। সেখানে ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘নাগিনা’ সিনেমায় শ্রীদেবীর পরা সেই বিখ্যাত গোলাপি পোশাক, গয়না, মেকআপ ও চুলের সাজে দেখা গেছে তাকে। শুধু পোশাকেই নয়, সাজের খুঁটিনাটি বিষয়েও ছিল বিশেষ যত্ন। এমনকি সিনেমাটির পোস্টার ও কয়েকটি পরিচিত দৃশ্যও নতুন করে তুলে ধরেছেন তিনি। এ আয়োজনে তাকে সহযোগিতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ অরি।

ছবিগুলোর ক্যাপশনে জাহ্নবী লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন! সর্বকালের অন্যতম আইকনিক সিনেমার মুহূর্তগুলোর একটি নতুন করে তুলে না ধরে পারলাম না।’

তিনি আরও জানান, হ্যালোইনে অনেকে পছন্দের চরিত্র কিংবা জনপ্রিয় সংস্কৃতির বিশেষ মুহূর্তের সাজে নিজেদের উপস্থাপন করেন। কারও কাছে এটি ভৌতিক, কারও কাছে মজার; আবার কারও কাছে শ্রদ্ধা জানানোর মাধ্যম। আর তার কাছে মায়ের চেয়ে আইকনিক আর কে হতে পারেন!

জাহ্নবীর এই আয়োজনে শুধু শ্রীদেবীই নন, স্মরণে এসেছেন সিনেমাটির আরও দুই প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও অমরীশ পুরী। তাদের অভিনীত চরিত্রগুলোও নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে। ঋষি কাপুরের চরিত্রে দেখা গেছে অরিকে। আর অমরীশ পুরীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবীর বন্ধু বৈষ্ণব প্রবীণ।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘নাগিনা’ একটি ফ্যান্টাসি রোমান্টিক সিনেমা। এতে ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শ্রীদেবী। প্রতিশোধের গল্পে নির্মিত সিনেমাটি ওই বছরের অন্যতম ব্যবসাসফল ছবির তালিকায় জায়গা করে নেয়। পাশাপাশি বলিউডের শীর্ষ নারী তারকাদের একজন হিসেবে শ্রীদেবীর অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী গ্রিডের বিদ্যুৎ নিচ্ছেন না, ব্যবহার করছেন সোলার: বিদ্যুৎমন্ত্রী

01 November 2026

ময়মনসিংহে এইচএসসিতে ১৯ প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রীদেবীর সেই বিখ্যাত রূপে জাহ্নবী

হালনাগাদ সময় : ০১:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬