মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৯ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লংমার্চের নামে আসলে ‘গাড়িমার্চ’ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিরোধী ১১ দলীয় জোটের চলমান কর্মসূচিকে লংমার্চ নয়, বরং ‘গাড়িমার্চ’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, লংমার্চের প্রকৃত তাৎপর্য ও ইতিহাস হলো পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেওয়া, কিন্তু বিরোধীরা গাড়িবহর নিয়ে রাজপথে নেমেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক দেশে যে কারও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে এবং তারা তাদের বক্তব্য তুলে ধরতেই পারেন।

চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মাদক, অনলাইন জুয়া, চোরাচালান ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায় থেকে সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণে নজরুলচর্চাকে কেন্দ্র করে বিভিন্ন জাতীয় উদ্যোগ বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লংমার্চের নামে আসলে ‘গাড়িমার্চ’ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬