মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪৩ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ধানমন্ডিতে প্রিমিয়াম কফি শপ ‘ব্রু স্প্ল্যাশ’-এর যাত্রা শুরু

  • হালনাগাদ সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর অন্যতম অভিজাত এলাকা ধানমন্ডিতে উন্নত পরিবেশ ও আধুনিক ক্যাফে সংস্কৃতির অভিজ্ঞতা দিতে যাত্রা শুরু করেছে প্রিমিয়াম কফি শপ ‘ব্রু স্প্ল্যাশ’ (BREW SPLASH)। শুক্রবার বিকেলে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ধানমন্ডির মিরপুর রোডের গ্রিন গ্যালারিয়ায় প্রতিষ্ঠানটির নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেসিএক্স হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার এবং ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর যৌথ উদ্যোগে ক্যাফেটি সাজানো হয়েছে। জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের নির্দেশনায় আধুনিক ইন্টেরিয়র সংবলিত এই আউটলেটে একসঙ্গে শতাধিক অতিথি বসার সুবিধা পাবেন। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ, খোলামেলা আউটডোর স্পেস ও পৃথক স্মোকিং জোন।

প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকা এই ক্যাফেতে গ্রাহকরা সরাসরি আড্ডার পাশাপাশি ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাওয়ের মাধ্যমে হোম ডেলিভারির সুবিধাও পাবেন। মেন্যুতে রয়েছে ক্ল্যাসিক ও স্পেশাল কফি, আইসড কফি, ফ্রোজেন ড্রিংকসসহ তুর্কিশ, ইংলিশ ও ফ্রেঞ্চ ব্রেকফাস্টের সমাহার।

এ ছাড়া মূল খাবারের মেন্যুতে রয়েছে ওরেগানো গ্রিলড চিকেন, টেক্স-মেক্স চিকেন, বারবিকিউ রাইস প্ল্যাটারসহ নানা জাতের পাস্তা, স্যান্ডউইচ ও র‍্যাপ। মিষ্টান্নপ্রেমীদের জন্য বিভিন্ন ধরনের ক্রসাঁ, চিজকেক ও ব্রাউনির বৈচিত্র্যময় আয়োজন রাখা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধানমন্ডিতে প্রিমিয়াম কফি শপ ‘ব্রু স্প্ল্যাশ’-এর যাত্রা শুরু

হালনাগাদ সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬