প্রথম ডেট মানেই কি জমকালো পোশাক আর নিখুঁত রূপচর্চার প্রতিযোগিতা? সঙ্গীকে মুগ্ধ করার চাপে অনেকেই নিজেদের স্বাভাবিক রূপটি আড়াল করে ফেলেন। তবে এই প্রথাগত ধারণা বদলে দিচ্ছে নতুন এক ডেটিং ট্রেন্ড, যার নাম ‘সোয়েটপ্যান্টস ডেটিং থিওরি’।
এই তত্ত্বের মূল কথা হলো, কাউকে পছন্দ করানোর জন্য কৃত্রিম পরিবর্তনের প্রয়োজন নেই। বরং যে পোশাকে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটি পরেই প্রথম ডেটে যাওয়া সম্ভব। সোয়েটপ্যান্টস নাম হলেও এতে নির্দিষ্ট পোশাকের বাধ্যবাধকতা নেই; মূল উদ্দেশ্য হলো স্বাভাবিক ব্যক্তিত্বকে উপস্থাপন করা।
আরামদায়ক পোশাকে ডেটে গেলে সাজগোজের অতিরিক্ত মানসিক চাপ থাকে না। ফলে বাহ্যিক রূপের চেয়ে মানসিক সংযোগ, সম্মান ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া সহজ হয়। নিজের আসল সত্তাকে বজায় রেখে সম্পর্ক গড়ে তোলাই এই নতুন ট্রেন্ডের মূল বার্তা।

























