ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্ব: ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় বিদেশ নিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সসহ সবকিছু প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান ডা. জাহিদ।

তিনি বলেন, “মেডিক্যাল বোর্ড দূরে ভ্রমণের জন্য বেগম খালেদা জিয়ার শরীর উপযুক্ত মনে করলে তাকে বিদেশে নেওয়া হবে। এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা বলছেন ডা. জুবাইদা। আর সার্বিক বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

তিনি বলেন, “দলীয় চেয়ারপারসন এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন। তাই মেডিক্যাল বোর্ড আশাবাদী তিনি আবারও সুস্থ হবেন।”

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আজকের মাঠে গড়াবে জমজমাট সব লড়াই

শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্ব: ডা. জাহিদ

আপডেট সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫