ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নেপালে সানজিদা-প্রীতিদের অভিষেকটা ভালো হলো না

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খেলতে গিয়ে শুরুতে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সানজিদা-প্রীতি দল নাসরিন অ্যাকাডেমি। নেপালের চ্যাম্পিয়ন এপিএফ  ক্লাবের কাছে ৪-০ গোলে হেরেছে  বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবটি।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর) ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে এই আসরে খেলার সুযোগ পেয়েছে নাসরিন অ্যাকাডেমি। তবে মাঝে এক মৌসুমে লিগ না হওয়ায় সেভাবে জোড়াতালি দিয়ে দল গঠন হয়েছে। এছাড়া  সাবিনা-মাশুরাও নেই। জাতীয় দলের কাউকেও খেলতে দেননি পিটার বাটলার।

অভিজ্ঞ বলতে শুধু সানজিদা আক্তার রয়েছেন। এছাড়া অপির্তা, জয়নব, পুজা,প্রীতি ও মেঘলাদের মতো বয়স ভিত্তিক  খেলোয়াড়  নিয়ে খেলছে দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে  শুরু থেকে নেপালের চ্যাম্পিয়নদের আক্রমণে পোস্টে মেঘলা রানী রায় ছিলেন দৃঢ় দেয়াল হয়ে। ১০ মিনিট রাশমি কুমারি ঘিসিংয়ের শট ঝাঁপিয়ে কর্নার করেন তিনি। এই কর্নার থেকে বিপদে পড়তে বসেছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা, গোললাইন সেভ করে দলের ত্রাতা জয়নব বিবি রিতা।

সানজিদা-জয়নরা প্লথম গোল হজম করে  ৩৮ মিনিটে। ডান দিক থেকে উড়ে আসা ক্রস ক্লিয়ার করতে পারেননি অর্পিতা বিশ্বাস। তার দুর্বল ক্লিয়ারেন্সে বল যায় মিনা দেউবার পায়ে। শট নেওয়ার সুযোগ না থাকায় তিনি বাড়িয়ে দেন রাশমিকে, দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ঝাঁপিয়েও পাননি বলের নাগাল মেঘলা।

৫৯ মিনিটে রাশমির প্লেসিং শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মেঘলা। আট মিনিট পর অনিতা বাসনেত শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করেন তিনি। ৭০ মিনিটে  মিনার শট ফেরাতে পারেনি মেঘলা। এরপর  রাশমি ৮০ ও মিনা যোগ করা সময়ে আরও একবার করে জালের দেখা পেলে হারটা বড় ব্যবধানে নিশ্চিত হয়  নাসরিন একাডেমির। পুরো ম্যাচে সুরভী প্রীতির শট একবারই নেপালের গোলকিপারকে ভয় ধরিয়েছিল।

রাউন্ড রবিন লিগে একই মাঠে সোমবার পাকিস্তানের  করাচি সিটির মুখোমুখি হবেন সানজিদা-প্রীতিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

নেপালে সানজিদা-প্রীতিদের অভিষেকটা ভালো হলো না

আপডেট সময় : ০৯:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫