ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আজ (বুধবার) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একইসঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান নেবেন তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা আন্দোলনের নতুন ধাপ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তিন দফা দাবি বাস্তবায়নের জন্য তারা তালাবদ্ধ এই কর্মসূচিতে যাচ্ছেন। 

শিক্ষকদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিনেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়েই আরও কঠোর অবস্থানে যেতে হচ্ছে।

সংগঠনটির তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

শিক্ষক নেতারা বলছেন, এই তিন দফা দাবি বাস্তবায়ন না হলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থবিরতা আরও বাড়বে। ফলে তাদের দাবির বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলাসবহুল অধ্যায়ের সমাপ্তি

প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫