ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ থামাতে এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আর্মি রেডিও এবং কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে জানানো হয়েছে।

আর্মি রেডিও জানায়, গাজা অঞ্চলে যেখানে সেনারা কঠোর প্রতিরক্ষা কৌশল অবলম্বন করছে, সেখানে রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে ‘অভিযান সীমিত’ করার আহ্বান জানিয়েছেন। এই নির্দেশ ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনা শেষে জারি করা হয়।

এর আগে, গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর, ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান।

শুক্রবার (৩ অক্টোবর) হোয়াইট হাউজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, হামাসের বিবৃতির পর প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার এক বড় পদক্ষেপ।”

এদিকে, হামাস তাদের এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা দখলদার বাহিনীর সব বন্দিকে—জীবিত এবং মৃতদেহ উভয়কেই মুক্তি দিতে সম্মত হয়েছে। এই মুক্তি ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত বিনিময় শর্ত অনুযায়ী করা হবে, তবে এর জন্য মাঠপর্যায়ের প্রয়োজনীয় শর্ত পূরণের নিশ্চয়তা থাকতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিকিমে উৎপত্তি: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

গাজায় যুদ্ধ বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৪:০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫